ads
ইপেপার আর্কাইভ
logo

দোয়ারাবাজারে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
দোয়ারাবাজারে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবুল হোসাইনকে ‘নাশকতার মামলায়’ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। এর আগে, রোববার গভীর রাতে বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ আবুল হোসাইন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ