ads
ইপেপার আর্কাইভ
logo

জামায়াতে ইসলামী পাটলী ইউনিয়নের ১ ও ৮নং ওয়ার্ডের সাধারণ সভা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
জামায়াতে ইসলামী পাটলী ইউনিয়নের ১ ও ৮নং ওয়ার্ডের সাধারণ সভা

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটলী ইউনিয়নের ১নং ও ৮নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল ৩টায় ৮নং ওয়ার্ড গোয়ালকুড়ি গ্রামের সুজন আলম এর বাড়িতে  ও বাদ মাগরিব ১নং ওয়ার্ড  লাউতলা গ্রামের জাকারিয়া এর বাড়িতে  অনুষ্ঠিত হয়। 

সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর মাওলানা লুৎফুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াত নেতা জননেতা উবায়দুল হক শাহিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের জয়েন সেক্রেটারি রেজাউল করিম রিপন, ইউনিয়ন সভাপতি মাওলানা হোসাইন আহমে, সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড সেক্রেটারি আবুল হাসান চৌধুরী, ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলার পূর্ব সভাপতি আবু তাহের। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং পাটলী ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আলিম উদ্দিন, কয়েছ মামুন, ওয়ার্ড সভাপতি সুজন আলম, আরশ আলী, সহযোগী সদস্য শাহেদ আহমদ'সহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ