ads
ইপেপার আর্কাইভ
logo

বান্দরবানে চাঁদা না পেয়ে রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পি.এম
বান্দরবানে চাঁদা না পেয়ে রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ

ফাইল ছবি

বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে হানা দিয়ে মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনাটি সকালে শহরে জানাজানি হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

পুলিশ ও রিসোর্টের অপহৃত মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে তার বড় ভাই ও ম্যানেজার মোটরসাইকেলযোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় রাস্তা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পাওয়া গেছে। অপহরণকারীরা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে।

রিসোর্টের মালিক বাবু কর্মকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি উপজাতি সশস্ত্র গ্রুপ।বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ