ads
ইপেপার আর্কাইভ
logo

এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বললো এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এ.এম
এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বললো এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে। তবে দলটির পক্ষ থেকে এ খবরকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা” বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিতভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলীয় বিভিন্ন উইংয়ের তত্ত্বাবধানে সক্রিয় আছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “নিশ্চিতভাবে জানাচ্ছি— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছু নয়। এমন অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই।”

এর আগে, বৃহস্পতিবার রাতেই কয়েকটি অনলাইন মাধ্যম “দলীয় সূত্র” উদ্ধৃত করে খবর প্রকাশ করে যে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

তবে এনসিপি নেতৃবৃন্দের দাবি, এসব গুজব দলের ঐক্য নষ্টের উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। তারা বলেন, দলটি ঐক্যবদ্ধভাবে জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ