ads
ইপেপার আর্কাইভ
logo

আশঙ্কামুক্ত মোস্তফা সরয়ার ফারুকী: তিশা

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ১৭ আগস্ট ২০২৫, ১০:২৪ এ.এম
আশঙ্কামুক্ত মোস্তফা সরয়ার ফারুকী: তিশা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

এর আগে কক্সবাজার সফরকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে তাকে রাজধানীতে আনা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন। তিনি জানান, শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সফরে কক্সবাজারে আসেন সংস্কৃতি উপদেষ্টা।

শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসার সময় তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

সফরকালে ফারুকীর কক্সবাজারে সংস্কৃতি হাব-সংক্রান্ত কর্মশালা এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন বিষয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

​​​​

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ