ads
ইপেপার আর্কাইভ
logo

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন মাওলানা জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন মাওলানা জয়নাল আবেদীন

সিলেট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন গত ১৯ অক্টোবর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে ইউরোপ জমিয়তের সহকারী সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদ প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন-কে জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছে।

মাওলানা জয়নাল আবেদীন যুব ও ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল, বিগত সেশনে জমিয়তের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমান নবনির্বাচিত যুগ্ম মহাসচিব। মাওলানা জয়নাল আবেদীন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মোবারকবাদ জানিয়েছেন এবং সঠিক দায়িত্ব পালনে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ