ads
ইপেপার আর্কাইভ
logo

গাজীপুরে ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
গাজীপুরে ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

গাজীপুর: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৯ দফা দাবীতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক ২ নং গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ২০ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে চর দখল, চাঁদাবাজি, হামলা-মামলায় জর্জরিত ছিল মানুষ। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে তাই ভবিষ্যতে যেন কোন নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর ছাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে নয় দফা দাবী প্রস্তাব করেছেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ