ads
ইপেপার আর্কাইভ
logo

সিলেট মহানগর বিএনপির দুই সম্পাদক বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
সিলেট মহানগর বিএনপির দুই সম্পাদক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির আর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে বহিস্কার করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিস্কার করা হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫ নং ওয়ার্ড ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ সকল পদ থেকে তাদের ২জনকে বহিষ্কার হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে এই বহিস্কার আদেশ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ