ads
ইপেপার আর্কাইভ
logo

সুনামগঞ্জের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
সুনামগঞ্জের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার

মুহিবুর রহমান মানিক

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ (এমপি) সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সংসদ সদস্য মুহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–পরবর্তী সময় থানায় মামলা হয়। তাঁকে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলা হয়।  ওই ঘটনায় একটি মামলা হয়। এ মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ