ads
ইপেপার আর্কাইভ
logo

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, বগুড়া সদরের এরুলিয়া শিলকিবান্দা এলাকার মোঃ রক্সি শেখ (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখারুল ইসলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রক্সি শেখকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ