বগুড়া প্রেসক্লাবের সন্মানিত সদস্য এটিএন বাংলা বগুড়া অফিসের রিপোর্টার আজিজুল হাকিম রুমনের বাবা আমিনুর ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মরহুম মৃত্যু কালে এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা আটাপাড়া আল্লাহমিয়াতালা ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। তারা মরহুমের বিদেহীআত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

