ads
ইপেপার আর্কাইভ
logo

বগুড়ায় হাতকড়া খুলে পালানো আসামি ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পি.এম
বগুড়ায় হাতকড়া খুলে পালানো আসামি ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

বগুড়ায় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামী শাহিন গ্রেপ্তার।

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুর (১৯) ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার হয়েছে। জেলা  ডিবি পুলিশ শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার শাহীন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় অভিনব কায়দায় হাতকড়া খুলে পালিয়ে যায় শাহীন।
এর আগে, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে তোলার সময় ঘটে পালানোর ঘটনা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ ইকবাল বাহার বলেন, আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান যাচাই শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ