বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় পথ সভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির গর্ভনর আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল বাসেত। জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক, সহ সভাপতি নির্জা আহছানুল হক দুলাল, আলহাজ্ব নূরে আলম চৌধুরী, মোঃ ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক: আতাউল ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান আবুল কালাম, নাসিরুদ্দিন, মোকলেসুর, আরিফুল, অনামিকা, গফুর প্রা:, সাইফুল, রাইন, হাবিব ও রন্জু প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল মাহমুদ।

